, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুরে লোকালয়ে বিরল প্রজাতির এক বন্যপ্রাণী আটক




তাহিরপুরে লোকালয়ে বিরল প্রজাতির এক বন্যপ্রাণী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ২২:৫৬ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে লোকালয়ে বিরল প্রজাতির এক বন্যপ্রাণী আটক করেছে গ্রামবাসী। গ্রামবাসী ধারণা করছেন প্রাণীটি দেখতে অনেকটা বন বিড়াল বা ভাল্লুকের মতো। গায়ের রং দোসর, লম্বায় প্রায় ১০ থেকে ১৫ ইঞ্চি, গায়ে অনেক লোম। এমন প্রাণী এর আগে কেউ দেখেননি বলে জানান গ্রামবাসী।
কামড়াবন্ধ গ্রামের জাকির হোসেন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে প্রাণীটিকে  দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামের কয়েকজন মিলে প্রানীটিকে বেল গাছের ডাল থেকে আটক করে খাঁচার মধ্যে ভরে রাখে। বিরল জাতীয় বণ্যপ্রানী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রানীটিকে এক নজর দেখার জন্য ভিড় করছে। প্রাণীটি কলা খায়, নড়েচড়ে কম এবং মানুষকে আকড়ে ধরে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা বিজেন ব্যানার্জি জানান, বণ্যপ্রানী আটককের সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রানীটিকে উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET