, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু




তাহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২০, ১৭:৩১ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শামসুর রহমান (৪৫)। তিনি জেলার দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। পুলিশ ট্রাকসহ আবদুল মজিদ (৩৬) নামের ওই চালককে আটক করেছে। আটককৃত ট্রাক চালককের বাড়ি তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকিরপাড়া মহল্লায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল বুধবার শামসুর রহমান মোটরসাইকেল চালিয়ে উপজেলার তাহেরপুর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে তাহেরপুর বাছিয়াপাড়া বুড়িবাড়ি স্থানে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। এতে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মৃত অবস্থায় শামসুর রহমানকে উদ্ধার করে। এসময় স্থানীয় লোকজনেরা চালক আবদুল মজিদসহ ট্রাক আটক করে। পরে তাহেরপুর পুলিশতে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। একই সঙ্গে ট্রাক ও চালককে আটক করে পুলিশ। তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রাজ্জাক বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। চালকসহ ট্রাককে আটক করা হয়েছে। তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।#

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET