, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুরে প্রানীসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ-মাংস-ডিম-দুধের বিকল্প নেই




দিনাজপুরে প্রানীসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ-মাংস-ডিম-দুধের বিকল্প নেই

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২২, ১৯:৩১ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার বলেছেন দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ-মাংস-ডিম-দুধের বিকল্প নেই। প্রানীসম্পদ প্রানী রক্ষায় এবং আমিষের চাহিদা পূরণ করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমিষের চাহিদা মিটাতে প্রানীসম্পদের এই প্রদর্শণী খামারী সৃষ্টির লক্ষ্যে যথেষ্ট অবদান রাখবে।

১৬ ফেব্রুয়ারী বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিনাজপুর সদর’র বাস্তবায়নে এবং প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ণ প্রকল্প (এলডিডিপি) প্রানীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রনালয় এর সহযোগিতায় দিন ব্যাপী প্রানীসম্পদ-২০২২ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রানীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ রমা রাণী রায় এলএও, উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী ও ডেইরী এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ তুহিন আক্তার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পঞ্চগড় জেলা প্রশিক্ষক কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম। আলোচনা সভার পূর্বে বেলুন উড়িয়ে দিন ব্যাপী প্রানীসম্পদ প্রদর্শণী-২০২২ এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। অনুষ্ঠানে জেলা প্রানীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন সরকার কর্তৃক দেয়া “শেখ হাসিনার উপহার- প্রানীর পাশে ডাক্তার” এই স্লোগান যুক্ত অত্যাধুনিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক (এমভিসি) প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে উদ্বোধন করা হয়। প্রানীসম্পদ প্রদর্শণী -২০২২ এ ৪৫টি বিভিন্ন খামারীদের স্টোলে বিভিন্ন ধরনের বিদেশী গাভী, বিদেশী ছাগল, বিদেশী জাতের কুকুর, কবুতর, বিড়াল, উটপাখী, মুরগী এবং প্রানীসম্পদ রক্ষায় বিভিন্ন কোম্পানীর প্রানীর ঔষুধ প্রদর্শন করা হয়। এছাড়া দিনাজপুর সুইটস এর ফালুদা, দই, সন্দেস, বোরহানী সহ বিভিন্ন ধরনের মিষ্টি জাত দ্রব্য প্রদর্শন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET