, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারে “সাতভিটা মানব কল্যাণ সংঘ” এর পক্ষ থেকে ৩য় ধাপে আর্থিক অনুদান প্রদান




দোহারে “সাতভিটা মানব কল্যাণ সংঘ” এর পক্ষ থেকে ৩য় ধাপে আর্থিক অনুদান প্রদান

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১৬:৫৬ | 973 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা জেলার দোহার উপজেলার সামাজিক সংগঠন সাতভিটা মানব কল্যাণ সংঘ এর পক্ষ থেকে অত্র এলাকার নিম্ন আয়ের মানুষদের মাঝে ৩য় ধাপে আর্থিক অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় সংগঠনের বেশিরভাগ সদস্যের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান করা হয়।

চলমান করোনাভাইরাস এর সংক্রমণের ফলে সংগঠিত সংকট মোকাবিলায় অত্র এলাকার ৪০টি পরিবারকে নগদ ৩০০ টাকা করে অনুদান দেওয়া হয়।

সংগঠনে আর্থিক অনুদানের যৌথভাবে অর্থায়ন করেন, আঃ সাত্তার খান, আসিফ শেখ, শওকত হোসেন, বিপ্লব শেখ।

আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিপ্লব শেখ, সাধারণ সম্পাদক ইমরান খান রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ক্যাশিয়ার আঃ সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, মো. নূর হোসেন প্রমুখ, সাইফুল্লাহ সিফাত, সিয়াম আহমেদ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET