, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • দৌলতপুর ইয়াং স্টার ক্লাবের আয়োজনে ফ্রিজ,টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 




দৌলতপুর ইয়াং স্টার ক্লাবের আয়োজনে ফ্রিজ,টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৩, ২৩:০০ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের দৌলতপুর ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রিজ,টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে দৌলতপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী এম এ মিজানুর রহমান।

খেলাটি উদ্বোধন করেন;নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;রায়কোট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য শহিদ উল্লাহ,পেরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা রিয়াজুল কাদের রিয়াদ,বাঙ্গড্ডা ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম,কাতার প্রবাসী মাহফুজ আহমেদ,সাবেক ছাত্রনেতা এইচ এম নিরাগ,আবুল কালাম মোল্লা,মুজিবুল হক খাজা প্রমূখ।

খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন;পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন।

কাজী জোড়পুকুরিয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন বাঙ্গড্ডা ফুটবল একাদশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET