, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ আফজাল হোসেন।




দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ আফজাল হোসেন।

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২০, ১৩:৪৬ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় জানুয়ারী মাসে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর স্বীকৃতি পেয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।

এ নিয়ে তিনি এই দ্বিতীয় বারের মত এ সম্মান লাভ করেন। এর আগে তিনি পার্শ্ববর্তী গৌরনদী মডেল থানায় চলতি দ্বায়িত্ব পালনকে প্রথমবারের মত শ্রেষ্ঠ ওসির সম্মানে সম্মানিত হন।

রবিবার বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ আফজাল হোসেনের নাম ঘোষণা করেন এবং বিশেষ সন্মাননা তুলে দেন বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

মোঃ আফজাল হোসেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই আগৈলঝাড়ার মাদক নির্মূল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আর এই বিষয়গুলো মূল্যায়নের ভিত্তিতেই জানুয়ারি মাসে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দের মধ্যে সেরা অবদানের জন্য তাকে এই পুরষ্কারে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃত আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, “যেকোনো ত্যাগ ও পরিশ্রমের পুরস্কার ও মূল্যায়নই আনন্দদায়ক। এই পুরস্কার প্রাপ্তি আগৈলঝাড়া থানার প্রতিটি পুলিশ কর্মকর্তাদের সমন্বিত টিমওয়ার্কের ফলেই সম্ভব হয়েছে।

পুলিশ সুপার মহোদয়ের আমার কাজের এই মূল্যায়ন আমাকে আরো বেশি কর্মোদ্দিপনা যোগাবে।

আমি যতদিন এখানে থাকবো আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় কাজ করে যাবো। আমি সব সময় এই এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।”

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET