, , ,

শিরোনামঃ-




ধুনটে নদীর চর কেটে মাটি বিক্রি করায় পাউবো’র অভিযোগ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ১৯:১৮ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর চর কেটে মাটি বিক্রি করায় শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শহিদুল ইসলাম উপজেলার বৈশাখী গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী আছাদুল হক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে রবিবার সন্ধ্যায় বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যমুনার পানি কমে গিয়ে নদীর পশ্চিম পাশের বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় সেখান থেকে মাটি উত্তোলন করছেন শহিদুল ইসলাম।যত্রতত্র ও ইচ্ছামতো মাটি কাটার ফলে আগামী বর্ষা মৌসুমে অনেক স্থানে নদী ভাঙনের ঝুঁকি থাকছে। এছাড়া প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর ডান তীর সংরক্ষন প্রকল্প এলাকাটিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদির নানা দিক বিবেচনা ও নিরাপত্তর নিশ্চিত করার লক্ষে এ অভিযোগ দায়ের করা হয়।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী আছাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে যমুনার চর থেকে মাটি কেটে বিক্রি করছেন শহিদুল ইসলাম। ফলে তীর সংরক্ষন প্রকল্পসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ হুমকির মুখে পড়েছে। তাঁকে মাটি কাটা বন্ধ করার জন্য বার বার নিষেধ করার পরও মাটি কেটে বিক্রি করছেন। ফলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, যমুনা নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করায় বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET