এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: এবার মেসেজনির্ভর সচেতনতামূলক বিজ্ঞাপন করলেন জনপ্রিয় তরুণ নির্মাতা রিয়াদ আহসান রনি। আর এই বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন সৈয়দ হাসান ইমাম, শিশির, তানভীর মাসুদ ও চিত্রনায়িকা প্রকৃতি। আইসিডিডিআরবি কো-অপারেটিভের ইএমসিএস ফার্মার চালের গুঁড়া আর গ্লুকোজ স্যালাইনের বিজ্ঞাপনে মডেল হলেন তারা। মানিকগঞ্জের সিংগাইরে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। গুণী অভিনেতা সৈয়দ হাসান ইমামের সঙ্গে প্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে মডেল অভিনেতা শিশির বলেন স্যার অনেক কোঅপারেটিভ। কোথাও কোনো ভুল হলে সেটা সুন্দর করে বুঝিয়ে দেন। আর রিয়াদ আহসান রনির ভাইয়ের সঙ্গেও এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে আমি বিজ্ঞাপনটি নিয়ে খুব আশাবাদী। সৈয়দ হাসান ইমাম বলেন আমি সাধারণত প্রাইভেট কোনো কোম্পানির বিজ্ঞাপন করি না। সমাজ সচেতনতামূলক বিজ্ঞাপন হলে কাজ করি। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। রিয়াদ আহসান রনি ভালো কাজ করে। আশাকরি বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে। চিত্র নায়িকা প্রকৃতি বলেন এটি আমার প্রথম বিজ্ঞাপন। বিজ্ঞাপনের প্রতি একটা দুবর্লতা আগে থেকেই ছিল। তাই নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে আমি খুব এক্সসাইটেড। রনি ভাই অনেক গোছালো মানুষ। তার ইউনিটে কাজ করে আমার ভালো লেগেছে। রিয়াদ আহসান রনি বলেন সত্যিকার অর্থে কয়েক সেকেন্ডের মধ্যে একটি গল্প তুলে আনা সত্যি কঠিন। তারমধ্যে সমাজের মেসেজ থাকলে সেটা আরও কঠিন হয়ে পড়ে। আমাদের শিল্পী ও কলাকুশলীদের সহযোগিতায় গল্পের মাধ্যমে মেসেজনির্ভর একটি বিজ্ঞাপন উপহার দেওয়ার চেষ্টা করছি। মুভি মেকারের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন বরকত উল্লাহ পলাশ। সহকারী পরিচালক ছিলেন তন্ময় সাহা ও পলাশ, সম্পাদনায় লিওন রোজারিও, কালার গ্রেডিং রাশেদুজ্জামান সোহাগ, সাউন্ড ইঞ্জিনিয়ার রিপন নাথ, সি জি সোহেল ও সাজ্জাদ। বিজ্ঞাপনটির লাইন প্রডিউসার মাকসুদুল রহমান সোহেল। বিজ্ঞাপনটি খুব শিগগিরই দেশের সবকটি চ্যানেলে প্রচার শুরু হবে বলে পরিচালক জানান। উল্লেখ্য, এরই মধ্যে রিয়াদ আহসান রনি হাতিল সোভা ও মিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান জান্নাতুল ফেরদৌস ঐশীর পোর্টফলিও নির্মাণ করেন।
Please follow and like us:









