, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নদীর উপর দিয়ে অবৈধ পাইপ লাইন ডুমুরিয়ায় শোলমারি নদীতে পানি নিষ্কাশনের পথে বাধা!




নদীর উপর দিয়ে অবৈধ পাইপ লাইন ডুমুরিয়ায় শোলমারি নদীতে পানি নিষ্কাশনের পথে বাধা!

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২১, ২২:১৯ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় শোলমারি নদীর উপর দিয়ে আবারো পাইপ লাইন টেনেছে আলোচিত সেই বালি ব্যবসায়ী। যাকে গত মাস তিনেক আগে পানি উন্নয়ন বোর্ড নদীর উপর দিয়ে পাইপ লাইন সরানোর জন্য নোটিশ করেছিলেন।
জানা যায়, খুলনা শহর এলাকার নব্য এক বালু ব্যবসায়ী বছর খনেক আগে শোলমারি নদীর তীরে একটি বালির বেড গড়ে তোলেন। পাশ^বর্তি কাজিবাছা নদীতে বলগেটে আসা ওই বালি পাইপ লাইনের মাধ্যমে ওই বেডে আনা হয়। প্রবাহমান শোলমারি নদীর উপর দিয়ে প্রায় অর্ধ কিলোমিটার বালির পাইপ লাইনটি টানা হয়েছে। আর এতে জোয়ার-ভাটায় পানি নিষ্কাশনে চরমভাবে বাধা সৃষ্টি হচ্ছে। পাইপ লাইনের খুটিতে প্রচুর পরিমানে কচুরিপানা আটকে পড়ায় সঠিকভাবে পানি নিষ্কাশনে বাধা হয়। যেকারণে পানি উন্নয়ন বোর্ড দ্রæতভাবে ওই পাইপ লাইন অপসারণের জন্য সংশি¬ষ্ট বালি ব্যবসায়ীকে নোটিশ করেন গত তিন মাস আগে। কিন্তু কিছুদিন পাইপ খুলে রাখার পর আবারো তারা নদীতে বাঁশ ও গাছের বল্লি পুঁতে মজবুতভাবে পাইপ টেনেছে। ফলে পানি নিষ্কাশনে আবারো বাধা সৃষ্টি হচ্ছে। সময় মত পানি সরবরাহ না হলে বোরো চাষাবাদে অনেক ক্ষতি হবে এমন অভিযোগ কৃষকের। এখনো নি¤œাঞ্চলের বিল গুলোতে পানি জমে আছে। সেচ দিয়ে অনেক কষ্ট করে বীচতলা তৈরি করেছেন তারা। সময়মত পানি না নামলে চলতি বোরো ধান চাষাবাদে কৃষকের বড় ক্ষতি হবে।
এ প্রসঙ্গে ভদ্রা-সালতা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ এনামুল হোসেন বলেন, ‘এখন বোরো মৌসুম শুরু হয়েছে। ধান চাষাবাদের উপযোগি করতে হলে বিলের পানি নামাতে হবে। ইতোমধ্যে রংপুর, শলুয়া, আড়ংঘাটা, বিলপাটেলা, মাধবকাটি, খাজুরাসহ বিভিন্ন এলাকা থেকে কৃষকরা পানি সরানোর জন্য চাপ দিচ্ছেন। ইতিমধ্যে শোলমারি ১০ ভেন্টের সকল কপাট উঠানো হয়েছে। কিন্তু গেটের মুখে এনায়েত করিম নামের এক বালু ব্যবসায়ির পাইপ লাইন টানানোর কারণে পানি নিষ্কাশনে বাধা হচ্ছে। তিনি বলেন, গত মাস তিনেক আগে পাইপ সরানোর জন্য তাকে নোটিশ করেছিলো পানি উন্নয়ন বোর্ড। ওই বেডের মালিক আরিফ চৌধুরির সাথে কথা বলার পর তারা পাইপ সরিয়ে ফেলে। গত দুই সপ্তাহ হচ্ছে গোপনে আবারো মজবুত করে পাইপ লাইন টেনেছে।’
এদিকে বালি ব্যবসায়ী শেখ এনায়েত করিম জানান, ‘আমি এখন এলাকার বাহিরে আছি। এসে দেখবো। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় উপ প্রকৌশলী মোঃ সাঈদুর রহমান বলেন, ‘নদীর ¯্রােতে বাঁধাগ্রস্থ করে পাইপ লাইন টানানোর কোন সুযোগ নেই। বালি ব্যবসায়ী এনায়েত আলীকে একবার নোটিশ করেছি। এবার আমরা দ্রæত তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET