, , ,

শিরোনামঃ-




নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২০, ০০:২৬ | 1477 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জার্মান আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া ও যুগ্ম আহবায়ক রোমান মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রাইপাড়া ইউনিয়ন অাওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়।
রাইপাড়া ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. অালমগীর হোসেন।

সংবর্ধিত ব্যাক্তি রুমান মিয়া বলেন, অামাদের সব ভেদাবেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধুর অাদর্শ ধারন করে সবাইকে এক মঞ্চে জয়বাংলা বলতে হবে। তবেই অামরা দেশকে সুন্দর করে গড়তে পারবো।

সংবর্ধিত ব্যাক্তি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া বলেন, অামি মানুষের জন্য কাজ করতে ভালবাসি অামৃত্য মানুষের জন্য কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ গফুর মিয়া, জাহাঙ্গীর অালম, মোহাম্মদ অালী, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, নবাবগঞ্জ অাঃলীগ সাবেক সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন অাহমেদ, বাংলাদেশ অাওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অানার কলি পুতুল, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, সুরুজ অালম সুরুজ, অালমাছ কমিশনার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অামজাদ হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET