, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট কামিল মাদরাসা আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান




নাঙ্গলকোট কামিল মাদরাসা আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২২, ১৭:৪৩ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসা আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার।
মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ.কে.এম মনিরুজ্জামান খান, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মাদরাসা সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল মালেক, ইসহাক ফারুকী।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হেসাখাল নঈম নিজাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন, মাদরাসা গভর্ণিং বডির সদস্য শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET