, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • নাঙ্গলকোটে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার




নাঙ্গলকোটে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ২০:৩০ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে জামাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির লাশ শনিবার দুপুরে উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। মৃত জামাল হোসেন মক্রবপুর পশ্চিম পাড়া গ্রামের জয়নাল আবেদীন মেস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেসাখাল বাজারে আসা লোক জন মাদ্রাসার পাশ দিয়ে চলাচল করার সময় পঁচা গন্ধ পেয়ে মাদ্রাসার নৈশপ্রহরী মোহাম্মদ আলমকে খবর দেয়। খবর পেয়ে আলম এসে দরজা খুলে লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা নাঙ্গলকোট থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET