, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • নাঙ্গলকোটে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত




নাঙ্গলকোটে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২১, ২০:২২ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির চৌকুড়ী জাফর ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন – চৌদ্দগ্রাম গুণবতী ফোর স্টার ক্লাব – বনাম -নোয়াখালীর সেনবাগের কেশার পাড়া সূর্য তরুন ক্লাব। সেনবাগ কেশার পাড়া সূর্য তরুন ক্লাবকে হারিয়ে বিজয়ী লাভ করেন,কুমিল্লার চৌদ্দগ্রাম গুণবতী ফোর স্টার ক্লাব দল ।পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি এলইডি তুলে দেয়া হয় । ঢালুয়া ইউপির ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার আকাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খ,ম, জিললুর রহমান, সাধারন সম্পাদক গোলাম মাওলা ছুট্টু,আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ নয়ন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: মাহমুদুল হাছান মিয়াজী, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মো: জামাল উদ্দিন জার্মানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রেজ্জাক সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন -চৌকুড়ী জাফর ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের-কো চেয়ারম্যান শাহিন মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন -ব্যবসায়ী গাজী শামছুল হক,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাফেজ আলী আব্বাস ভূঁইয়া, ব্যবসায়ী আমান উল্লাহ আমান, সাতবাড়ীয়া ইউপি আওয়ামীলীগ সহ-সভাপতি শেখ কবির মজুমদার টুটুল, ব্যবসায়ী নুরুল ইসলাম ইরু, নুরুল আমিন নুরু, হাজী ওমর ফারুক ভূঁইয়া, ইস্রাফিল হোসেন লিটন। খেলাটির প্রথম পুরুস্কার ফ্রিজ প্রদান করেন হামজা টেক্সটাইল চেয়ারম্যান হাজী ওমর ফারুক ভূঁইয়া। দ্বিতীয় পুরুস্কার প্রদান করেন, ইস্রাফিল হোসেন লিটন একটি এলইডি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET