, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন




নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২০, ১৮:১৬ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল ও মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক মোবারক খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন টেলিভিশনে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে গত মঙ্গলবার মক্রবপুর বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন শেষে মক্রবপুর বাজারে ইউপি চেয়ারম্যানের ব্যাক্তিগত কার্যালয়ে এনিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মক্রবপুর ইউনিয়ন স্বে”ছাসেবকলীগ সভাপতি শাহাবুদ্দিন, মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, ইউপি সদস্য হারুন অর রশিদ মনির, মাহবুবুল হক, ছোয়াব মিয়া, শাহজাহান, রবিউল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মক্রবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল ও মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক মোবারক খানের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষীমহল দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের নিকট দাবি জানান তারা। পরে মক্রবপুর বাজারে ইউপি চেয়ারম্যানের ব্যাক্তিগত কার্যালয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল বলেন, আগামী ইউপি চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে আমার প্রতিপক্ষ এলাকার কিছু সহজ-সরল ব্যাক্তিদের দিয়ে আমার ও মোবারক খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন টেলিভিশনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর প্রতিবাদ জানাই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন টেলিভিশনে চেয়ারম্যান ও মোবারক খানের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী দুলাল, নয়ন ও শাখাওয়াত হোসেন বলেন, মক্রবপুর বাজারের স‘মিলের স্বত্ত্বাধিকারী মোস্তফা ও ডাঃ জাহাঙ্গীর হোসেন আমাদেরকে চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী ও মোবারক খান জুয়া খেলায় পুলিশের নিকট আটকসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাতে বাধ্য করেন। আসলে মক্রবপুর বাজারে এ ধরণের কোন ধরণের ঘটনা ঘটে নাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET