, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জাতীয় ইমাম সমিতির র‌্যালি ও আলোচনা সভা




নাঙ্গলকোটে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জাতীয় ইমাম সমিতির র‌্যালি ও আলোচনা সভা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ২০:১৪ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা মঙ্গলবার বিকেলে অনু্িষ্ঠত হয়েছে। নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মসজিদ থেকে র‌্যালি শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোটাস চত্ত¡রে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখা সভাপতি ও মাহিনী দারুল কুরআন মাদরাসা পরিচালক মুফতী অলি উল্লাহ।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কাশিপুর নেছারিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা শরীফ মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসেম, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাওলানা শাহজালাল, জোড্ডা পূর্ব ইউনিয়ন সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, হেসাখাল ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান, দৌলখাঁড় ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মতিন পাটোয়ারী, মক্রবপুর ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ, পেরিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা জাকির হোসেন বেলালী, রায়কোট উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখা সভাপতি মুফতী অলি উল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET