, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন




নাঙ্গলকোটে সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২২, ১৯:১০ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উপজেলা প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি সম্মেলনে আগামী ২ বছরের জন্য সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ভোটে ২বছরের জন্য আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি প্রতিনিধি বশিরুজ্জামান খান উপজেলা কমিটির সভাপতি ও রায়কোট ডেভেলপমেন্ট ফ্রেন্ডশিপ প্রতিনিধি ওমর ফারুক মিয়াজী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আই.এফ.এস পরিচালক আমিনুল হক মাওলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পেরিয়া ডেভেলপমেন্ট ফ্রেন্ডশিপ ও খোশারপাড় ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা কেফায়েত উল্লাহ মিয়াজী, ইচ্ছেঘুড়ি’র প্রতিষ্ঠাতা সদস্য আফজাল হোসাইন মিয়াজী, রক্তের বাঁধন প্রতিনিধি প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, বর্ণমালা সামাজিক সংঘের সাধারণ সম্পাদক রবিউল হোসাইন রাজু, আলোর ভোর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ইরফান তানভীর, পরিকোট স্টুডেন্ট এসোসিয়েশনের আল-আমিন হৃদয়, এস.এ.পি বøাড ব্যাংকের নাজমুল হাসান মোল্লা, ভেনিফিটস ফর উম্মাহ’র মাহমুদুল হাসান ত্বোহা প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET