, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ১শ ৫০ জোড়া বেঞ্চ বিতরণ




নাঙ্গলকোটে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ১শ ৫০ জোড়া বেঞ্চ বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১০:২৪ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্ধকৃত প্রায় ১ শ’ ৫০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে এ বেঞ্চ বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো সিজিয়ারা উচ্চ বিদ্যালয়, সিজিয়ারা কাদেরীয়া (রঃ) দাখিল মাদ্রাসা, ঢালুয়া আলিম মাদ্রাসা, মক্রবপুর উচ্চ বিদ্যালয়, সোন্দাইল উচ্চ বিদ্যালয় ও রুপাবেরী দাখিল মাদ্রাসা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি আবু ইউছুফ ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন প্রমূখ।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির মাধ্যমে বেঞ্চগুলো বিতরণ করা হয়।

এছাড়াও ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্ধের আওতায় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশব্ক (প্রক্ষালন কক্ষ) এর নির্মাণ কাজ চলমান রয়েছে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET