, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ৭ শ পরিবারকে ইউপি চেয়ারম্যানের খাদ্যসামগ্রী বিতরণ




নাঙ্গলকোটে ৭ শ পরিবারকে ইউপি চেয়ারম্যানের খাদ্যসামগ্রী বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ১৩:০৩ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদারের ব্যক্তিগত অর্থায়ন, সরকারী ও উপজেলা চেয়ারম্যানের সহযোগীতায় প্রায় ৭ শ’ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এছাড়া, তিনি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে মাস্ক, জীবাণুনাশক সাবান ও লিকুইড বিতরণ করেছেন। গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও গত কয়েকদিন যাবৎ বাড়ী-বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক বিতরণ করেন তিনি। এছাড়া ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামে ও বাজারে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানোর ব্যবস্থা ও বাজার গুলোতে জনসাধারণকে জীবাণু মুক্ত রাখতে বেসিন বসিয়ে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন চেয়ারম্যান।
খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, ইউপি সচিব গরীব নেওয়াজ, ইউপি সদস্য শাহেনা বেগম, মুর্শিদা বেগম, আয়শা সিদ্দিকা, নুরুল ইসলাম, মো: মোস্তফা, জামাল উদ্দিন মোল্লা, নুরুল হক হাজারী, মাহবুবুল হক প্রমুখ।
বিতরণে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার কমরুল হাসান রনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET