, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাভারন কলেজে ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের  মতবিনিময় সভা




নাভারন কলেজে ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের  মতবিনিময় সভা

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ১৪:০৮ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা উপজেলা ঐতিহ্যবাহী নাভারন কলেজের আয়োজনে শিক্ষার মানোয়নের লক্ষ্যে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০শে ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষের ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক  অসিত রজ্ঞন চক্রবত্তী  পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের সভাপতি ও যশোর ৮৫/১ শার্শা আসনের এমপি শেখ আফিল
উদ্দিন বলেন,পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এখন যে সময়টা আছে তা কাজে লাগাতে হবে।বোর্ড পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারো সেভাবে প্রস্তুতি নিতে হবে। নিয়মিত কলেজের অতিরিক্ত ক্লাস করানো হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে কলেজের উপস্থিত নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা নিতে হবে।
আওয়ামীলীগের সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজের শিক্ষার্থীদের জন্য ৩ তলা ভবন করে দিয়েছে। সরকার প্রতিমাসে নাভারন কলেজের শিক্ষকদের ১৩লাখ টাকা বেতন বরাদ্দ দিয়ে থাকে শুধুমাত্র শিক্ষার্থীদের ভালো মানের পড়াশুনা ও রেজাল্ট এর জন্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদৌলা সরদার অলোক, উপাধ্যক্ষ আব্দুর রউফ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ কলেজের শিক্ষকবৃন্দ,২০২০ সালের অনুষ্ঠতব্য এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যাক্তিগণ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET