, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নারীকে কুপ্রস্তাব বরিশালে বহিস্কৃত এসআই গ্রেফতার




নারীকে কুপ্রস্তাব বরিশালে বহিস্কৃত এসআই গ্রেফতার

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২২, ১০:৫০ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পর্যটকদের গাড়ি আটকিয়ে ঘুষ বাণিজ্যের দায়ে বহিস্কৃত এসআই মেহেদী হাসানকে এবার এক নারীকে কুপ্রস্তাবসহ জিম্মি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভূক্তভোগী ওই নারীর দায়ের করা মামলায় গ্রেফতারকৃত বহিস্কৃত এসআই মেহেদীকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানার বহিস্কৃত এসআই মেহেদী এক নারীর অশ্লীল ছবিকে জিম্মি করে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এ ঘটনায় ওই নারী কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, অতিসম্প্রতি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করছেন নগরীর নানীবুড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাসার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET