, , ,

শিরোনামঃ-




নাসিম স্মরণে নাটুয়ারপাড়ায় আলোচনা ও মিলাদ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২১ ২০২০, ২১:২৭ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক স্বাস্থ্যমন্ত্রি চৌদ্দ দলের সমন্বয়ক ও  আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য  সদ্য প্রয়াত কাজিপুরের এমপি মোহাম্মদ নাসিম স্মরণে নাটুয়ারপাড়া কে.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা, আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ) নাটুয়ারপাড়া কে.বি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাওয়ার্দী।
নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষক সেলিম আকতার এর সঞ্চালনায় সভায় মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কাজিপুরের জন্য তাঁর অবদানসমূহের উল্লেখ করেন বক্তারা। পরে মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সেইসাথে মোহাম্মদ নাসিমের উত্তরাধিকারী কাজিপুরের সাবেক এমপি  প্রকৌশলী তানভীর শাকিল জয় সহ তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্যের জন্য দোয়া  করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ওই বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু বকর।
এতে অংশ নেন নাটুয়ারপাড়া  কে. বি উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও  ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন বিএসসি, সহকারী প্রধান শিক্ষক ও কাজিপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন খোকা মাস্টার,  নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক জিন্নাহ মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল সরকার, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম ডন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET