২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত যাত্রীবাহীবাস জব্দ




নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত যাত্রীবাহীবাস জব্দ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০১৮, ১৬:১২ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:

নড়াইলে সড়ক দুর্ঘটনায় আকাশ শেখ (১৮) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সীমাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আকাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নিহত আকাশ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ বিক্রির কাজ করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাই হৃদয় বৃহস্পতিবার সকালে বাড়িতে হঠাৎ করে স্টোক করার পর তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে আকাশ তার বড় ভাই হৃদয়কে হাসপাতালে দেখে কাজে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-লোহাগড়া সড়কের সীমাখালী এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ নিহত হন। নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, এ দুর্ঘটনায় যাত্রীবাহীবাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET