, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ এক যুগ ধরে নেই ছাত্রলীগের কমিটি ।




পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ এক যুগ ধরে নেই ছাত্রলীগের কমিটি ।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২০, ১৬:২৭ | 1156 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলাপাড়া দীর্ঘ  এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলার সমুদ্র উপকুল কলাপাড়া উপজেলা শাখার কমিটি।

কে হচ্ছেন উপজেলা ছাত্রলীগের অভিভাবক এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। গোপন সূত্রে জানাযায়, যে কোন সময়ে-ই ঘোষনা হতে পারে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে সাম্প্রতিক কালে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শুভ, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক ,৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার ও ছাত্রলীগ নেতা মোঃ মহিবুল্লাহ মহিব।

তৃণমূল ছাত্রলীগের একাধীক কর্মীরা জানান এবং কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য,মোঃ মাইনুল ইসলাম নোমান জানান, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী বান্ধব নেতা,যার দিকনির্দেশনায় আজ উপজেলা ছাত্রলীগ সু-সংগঠিত যিনি ছাত্রলীগের বিপদে আপদে রাত দিন তোয়াক্কা না করে ছুটে যান ছাত্রলীগ কর্মীদের পাশে।

আমরা চাই যিনি উপজেলা ছাত্রলীগের সকল ইনিট নিয়ে কাজকরেন তিনি হলেন ভালোবাসার প্রতীক মেধাবী ছাত্রনেতা মোঃ নাজমুল হক।

তিনি আরো যানান,বিএনপি জামায়েত সরকারের আমলে কলাপাড়ার রাজপথে আন্দোলন করতে গিয়ে অনেক হামলার স্বিকার হতে হয়েছে এই ছাত্রনেতার, দলীয় প্রতিটি কর্মসূচিতে নিরলস ভাবে কাজ করার কারনে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের তৃণমুল কর্মীদের ভরসায় পরিনত হন তিনি।

মোঃ নাজমুল হক ২০০৫ সালে সরকারী খেপুপাড়া মাাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় ।২০০৮ সালে এস,এস,সি পাস করে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজে ভর্তি হয়।

ছাত্রলীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রাখেন,সে জন্য তাকে ২০১০সালে কলেজ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক নিবার্চিত করেন,পরবর্তীতে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীদের দাবিতে ২০১২ সালে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নিবার্চিত করেণ ।

বিভিন্ন সময় মাঠে নেতৃত্বে দেওয়ার কারনে একাধীক বার হামলা শিকার হন। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী মোঃ নাজমুল হক সাংবাদিক দের জানান, আমি কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিবার্চিত হলে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বপ্নের সোনার বাংলা গঠনে ছাত্র সমাজকে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে এনে গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ব শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভুমিকা পালন করবো।

এজন্য কলাপাড়া উপজেলার তৃনমুল ছাত্রলীগের সকল নেতা কর্মীদের সমর্থন কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET