, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ী পৌরসভায় ৮৫ লাখ টাকা ব্যয়ে রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন




পলাশবাড়ী পৌরসভায় ৮৫ লাখ টাকা ব্যয়ে রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২০, ১৯:৪৫ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন নব-নির্বাচিত পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে পৌরশহরের গাইবান্ধা বাসষ্ট্যান্ড হতে কালীবাড়ি বাজার কেন্দ্রীয় কালীমন্দির পর্যন্ত রাস্তায় এলজিইডির বাস্তবায়নে আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ৬০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজটি বাস্তায়ন করছেন গাইবান্ধার শাহরিয়ার কনন্টাকসন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
উল্লেখ্য; গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নির্বাচনী অগ্রাধিকার এ প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকার ছিল। এরআগে তিনি এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET