, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে পৌরসভার আওতায় ইউড্রেন নির্মাণ কাজের উদ্বোধন




পলাশবাড়ীতে পৌরসভার আওতায় ইউড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১১ ২০২০, ২২:৩৬ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আওতায় ইউড্রেন (ব্রিকড্রেন) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীন অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডের আওতায় পশ্চিম গোয়ালপাড়া গ্রামে পানি নিস্কাশনের জন্য ইউড্রেন (বিকস্ড্রেন) নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। পৌর সহায়তা কমিটির সদস্য ময়েন উদ্দিন,আজাদুল ইসলাম ও পৌরসভার সহকারি প্রকৌশলী সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখিত ওয়ার্ডের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়ী হতে ফুল মিয়ার বাড়ী পর্যন্ত পানি নিস্কাশনের জন্য ৭৭ মিটার ইউড্রেন নির্মাণে ব্যয় হবে ৩ লাখ ৫০ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায় তাজদীদ ও রওশন ট্রেডার্স নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ সম্পন্ন করবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET