, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পাটগ্রামে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম এমপির হস্তক্ষেপে কমিটি স্থগিত।




পাটগ্রামে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম এমপির হস্তক্ষেপে কমিটি স্থগিত।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৯, ১৬:২৩ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের কমিটি গঠন চলছে। এসব কমিটিতে ত্যাগি ও দুর্দীনের নেতাকর্মীদের স্থান দিয়ে কমিটি সম্পন্ন করার কথা থাকলেও পাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠেছে সমন্বয়কারীদের বিরুদ্ধে। গত ১৭ নভেম্বর কমিটি গঠনের জন্য পাটগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে বৈঠকে বসলে দীর্ঘদিনের সভাপতি মফিজ উদ্দিন খান কে বাদ দিয়ে সম্বনয়কারী কমিটির প্রধান বিতর্কিত প্রার্থীকে সভাপতি ঘোষনা দেওয়ার চেষ্টা করলে উপস্থিত কাউন্সিলদের চাপের মুখে তা ঘোষনা দিতে ব্যর্থ হন। দেখা গেছে, স্বাধীনতাকালীন সময় থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং নানা সময়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বাদ দিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। ফলে সাধারণ নেতাকর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। অনেকেই রাজনীতি বিমূখ হয়ে পড়ছে।
এ ব্যাপারে ৩নং ওয়ার্ডের দীর্ঘ সময় আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে থাকা মো: মফিজ উদ্দিন খানের সাথে কথা বললে তিনি জানান, আমি ও আমার পরিবারের লোকজন দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি এবং সুনাম ও দক্ষতার সাথে নের্তৃত্ব দিয়ে আসছি। আমার ব্যাপক সর্মথন থাকা সর্ত্বেও বর্তমানে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটিতে আমাকে বাদ দিয়ে কমিটি গঠনের পাঁয়তারা চলছে।যা আমার সুনাম নষ্ট ও দলের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।
বিষয়টি লালমনিরহাট জেলা আওয়ামীলগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি হস্তক্ষেপ করলে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং সবাই আশাবাদী একটি সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে।
তবে একতরফা কমিটি ঘোষণার ব্যাপারে পদ বঞ্চিত ও পূর্বের সভাপতি মফিজ উদ্দিন পাটগ্রাম-হাতীবান্ধা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মোতাহার হোসেন এমপির নিকট লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি তদন্তের জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে দায়িত্ব দেন। এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পূর্ণ চন্দ্র রায় বলেন, ৩নং ওয়ার্ডের কমিটি গঠন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে তা স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারে সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, ত্যাগী ও দূর্দীনের নেতাকর্মীদের নিয়ে সকল ধরনের কমিটি গঠন করা হবে। কোন অপরাধী বা দলীয় শৃংখলা নস্টকারী কাউকে দিয়ে কমিটি গঠন করা যাবেনা। তা করা হলেও সংশোধন করে গ্রহনযোগ্য ব্যক্তি দিয়ে কমিটি ঘোষণা করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET