
নজরুল ইসলাম চৌধুরীঃ
হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ আর বিপুল আনন্দ উল্লাসের মধ্যদিয়ে গণতান্ত্রিক নিয়মেই ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠাননগর ইউনিয়ন আ’লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। সোমবার (২৯ জুলাই) বিকেলে স্থানীয় কন্ট্রাক্টর মসজিদ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে পাঠাননগর ইউনিয়ন আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল একক প্রার্থী হলেও সভাপতি পদে আবদুল হাই ভুইয়া, মুজিবুর রহমান ভুইয়া স্বপন ও মোঃ রফিক ভুইয়া সহ মোট তিন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেন। পাঠাননগর ইউনিয়ন আ’লীগের সভাপতি এয়ার আহম্মদ ভুইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েলে’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ- সভাপতি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত।সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি সামছুউদ্দীন আহমেদ বুলু মজুমদার। সম্মেলনের প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চোয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয়য় কমিটির সভাপতি চিত্র নায়ক মাসুদ পারভেজ রুবেল, ফেনী জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জামাল উদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আরিফ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীন বুলবুল, যুগ্মসাধারন সম্পাদক ও বিআরডির চেয়ারম্যান মজিবুর রহমান মজিব। এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









