৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পাবনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আশিকুর রহমান খান সবুজের গণসংযোগ




পাবনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আশিকুর রহমান খান সবুজের গণসংযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৮, ১৭:৩২ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আর কে আকাশ, বাংলার মুখ :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে নেমেছেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মো. আশিকুর রহমান খান সবুজ।
নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ভোটযুদ্ধে নামতে তিনি সুজানগর উপজেলার পৌর বাজার থেকে যাত্রা শুরু করে কাকিয়ান, চলনা, কাদোয়া, কুড়িপাড়া, উদয়পুর, নাজিরগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি নৌকা ও জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে আগামী দিনে দলের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
কর্মসূচিতে যুবলীগ নেতা আসাদুজ্জামান রতন, শাওন খান, উজ্জ্বল মল্লিক, আরিফ শেখ, হাসান, নজরুল, ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ, তোফাজ্জল হোসেন, এনামুল হক মিলন, সোহেল হাসান বাবু, শামীম হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তার সাথে থাকা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে মো. আশিকুর রহমান খান সবুজের পক্ষে দোয়া প্রার্থনা করেন।
ক্যাপসন : পাবনা-২ আসনে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে নেমেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মো. আশিকুর রহমান খান সবুজ। ছবি- আর কে আকাশ/বাংলার মুখ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET