৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পাবনায় ছাত্রলীগ নেতা আমির সোহেল মিলনের কারামুক্তিতে মিছিল ও পথসভা




পাবনায় ছাত্রলীগ নেতা আমির সোহেল মিলনের কারামুক্তিতে মিছিল ও পথসভা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০১৮, ১৯:১৬ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাবনা প্রতিনিধি:

পাবনায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির সোহেল মিলনের কারামুক্তি উপলক্ষে মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
রবিবার বিকাল ৫টায় সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুন’র নেতৃত্বে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পাবনার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পাবনা জেলা কারাগার পদক্ষিণ করে শহীদ বুলবুল কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আলী, পাবনা টেক্সটাইল কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক অনিক, মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, ছাত্রলীগ নেতা তমাল, শাকিল খান, সোহেল, আহসান হাবীব, ডিজিটাল শামীম, সুমন হোসেন প্রমূখ। মিছিল ও পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভার পূর্বে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির সোহেল মিলনের কারামুক্তিতে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET