, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • পাবনায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন




পাবনায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১৭:১২ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাবনায় বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শহরের মহিষের ডিপু থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালী শেষে এক পথসভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মির্জা আজিজুল হক, অ্যাড. শাজাহান আলী, সাইফুল ইসলাম বাদশা, সেলিম আহমেদ, আবুল হাসেম, মাহমুদন্নবী স্বপন, ডা. আহমেদ মোস্তফা নোমান, সাজ্জাদ হোসেন স্বপন, তসলিম হাসান সুইট, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোমনাথ বাগচি, মীর কোমল, শরিফুল ইসলাম জনি, নাদিম, রাশেদ রানা, শাকিল মাহমুদ শিমুল, রেদওয়ান হোসেন হৃদয়, রুমন আকতার প্রমূখ।
এসময় ছাত্রদল নেতা গোলাম মাহবুব, সুজন, সাজ্জাতুল ইসলাম, মিঠু, রনি, হৃদয়, রানা, পাপ্পু, খায়রুল, তামিম, কামরুল, সোহেল, স্বাধীন, রুশো, জাহাঙ্গীর, সৌরভ, আতাউর রহমানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এবং পাবনা জেলা ছাত্রদলের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET