, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান




পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২২, ১৪:৫০ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে ১৬জানুয়ারী(রবিবার)কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে পেরিয়া ইউনিয়নের ৭পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। বাংলাদেশ প্রতিদিন ওবায়দুল্লাহ বাবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সোসাইটির যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; প্রবাসী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ও পেরিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম এ হামিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হুমায়ুন কবির, কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মোঃ মোখলেছুর রহমান, কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মমিন, মাষ্টার মোঃ হেদায়েত উল্লাহ, প্রবাসী কল্যাণ সোসাইটির উপদেষ্টা প্রভাষক শাহজাহান, উপদেষ্টা দীন মোহাম্মদ, উপদেষ্টা দেলোয়ার হোসেন, সাবেক মেম্বার তাজুল ইসলাম,সাবেক মেম্বার বাচ্চু, বর্তমান মেম্বার মোজাম্মেল হোসেন,প্রবাসী কল্যাণ সোসাইটির যুগ্ন আহ্বায়ক এস আলম,সদস্য শামছু উদ্দিন, আব্দুল মজিদ মীর, বাংলাদেশ প্রতিনিধি কামাল হোসেন সুমন, খোরশেদ আলম মজুমদার, শাহ আলম মুন্সী মোঃ ইমরান সহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অসুস্থ ও অসহায় দরিদ্র ৭পরিবারের মাঝে নগদ ১লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করা হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ বলেন;আমরা পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটি সব সময় অসহায় ও হতদরিদ্রদের পাশে থেকে সব সময় সহযোগিতা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে ও এর ধারাবাহিকতা বজায় থাকবে। আপনারা শুধু আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET