, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • প্রকাশিত নিউজ মিথ্যা ও উদ্দেশ্য প্রমোদিত দাবী করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করে মহামায়া ইউপি সদস্য সবুজ মেম্বার




প্রকাশিত নিউজ মিথ্যা ও উদ্দেশ্য প্রমোদিত দাবী করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করে মহামায়া ইউপি সদস্য সবুজ মেম্বার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০১৯, ১৪:৩৮ | 1289 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া প্রতিনিধিঃ 
“ছাগলনাইয়ায় এক নারী কয়েকজনের স্ত্রী, আর কতবার মিথ্যা অপহরণ হবে? ফ্যাক্টঃ মহামায়ার সবুজ মেম্বারের ২য় স্ত্রী” এমন শিরোনাম দিয়ে দৈনিক জনতার কন্ঠ নামক একটি অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন জেকে টিভিতে সংবাদ প্রকাশ করায় এ সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউপির মেম্বার নুরুল করীম চৌধুরী প্রকাশ সবুজ মেম্বার। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাগলনাইয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মোলন করে সবুজ মেম্বার। এসময় উপস্থিত ছিলো, সবুজ মেম্বারের স্ত্রী তাছলিমা আক্তার ও শ্বশুর নুরুন নবী চৌধুরী। লিখিত বক্তব্যে সবুজ মেম্বার বলে, গত ২৮ আগস্ট ফেনীর সোনাগাজীর এক কথিত সাংবাদিক জেকে টিভি ও দৈনিক জনতার কন্ঠ নামক একটি ফেসবুক একাউন্ট থেকে আমার বিরুদ্ধে ভূয়া তথ্য দিয়ে একটি পোস্ট করে। এরপর ২ সেপ্টেম্বর ২ টি নিউজ পোস্ট করে। ১৫ সেপ্টেম্বর আরো একটি মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করে। যা সম্পুর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সবুজ মেম্বার বলেন, আমি ২০১২ সালে আমার ২য় স্ত্রী তাছলিমা আক্তারকে বিবাহ করি এবং বর্তমানেও সে আমার বিবাহিত স্ত্রী এবং কন্যা সন্তান নিয়ে আমার সংসারে রয়েছে।  “ছাগলনাইয়াতে ষড়যন্ত্রে নারী পাচার মামলায় আমির হোসেন গ্রেফতার” বলেও নিউজে লিখেছে। এর প্রতিবাদে সবুজ মেম্বার বলেন, আমির হোসেন ২০১৫ সালে মানব পাচার মামলার এজহারভূক্ত আসামী ছিলো। পিবিআই তদন্তে তাহা বাদ পড়ে। বাকী ৬ জন আসামী উক্ত মামলায় ওয়ারেন্ট ভূক্ত ও ১ জন হাজতে রয়েছে। তাহলে এই মামলাটি ষড়যন্ত্র মূলক কিভাবে? জনতার কন্ঠ ডটকমে লিখছে, “ছাগলনাইয়ায় মামলাবাজ জামাই শ্বশুরের মামলার আতঙ্কে সাধারণ মানুষ”। এর প্রতিবাদে সবুজ মেম্বার বলেন, পিবিআইয়ের তদন্তে মামলার সত্যতা প্রমানিত হয়ে আসামী হাজতে ও একজন পলাতক ও অন্যরা হাইকোট থেকে ৬ সপ্তাহের জামিনে রয়েছে। যেখানল ২০১২ সালে গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা মহামায়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হননি সেখানে কিভাবে গরিবশাহ চৌধুরীর যোগসাজশ থাকে? জনতার কন্ঠ ডটকমে লিখেছে, “ঢাকায় চাকরি দেয়ার নাম করে একটি বাসায় নিয়মিত ধর্ষণ করে” এর প্রতিবাদে সবুজ মেম্বার বলেন, আমি ২০১২ সালের ১৬ই জুলাই আমার ২য় স্ত্রীকে প্রেমের সুবাদে ঢাকাতে গিয়ে বিয়ে করি। বিবাহিত স্ত্রী কিভাবে ধর্ষণ হয়? জনতার কন্ঠ ডটকমে লিখেছে “স্ত্রী তাছলিমা স্বামী সবুজ মেম্বারের কাবিন চায়, কাবিন দিতে অস্বীকার করলে ধর্ষনের মামলা করে স্ত্রী তাছলিমা” এর প্রতিবাদে সবুজ মেম্বার বলেন, আমার স্ত্রী তাছলিমা বসর দারোগার বাসা থেকে হারিয়ে গেছে মর্মে ১১ মার্চ ২০১৫ ইং তারিখে ছাগলনাইয়া থানায় একটি হারানো সংক্রান্ত জিডি করা হয়। দুইদিন পর আসামিরা আমার চ্বশুরের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে এবং উক্ত টাকা না দিলে তাছলিমাকে বিদেশ প্রাচার করে দিবে বলে ভয় দেখায়। আমার শ্বশুর তাদের বিরুদ্ধে মানব প্রচার মামলা করবে বললে তারা নিজেরা বাঁচার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষনের মামলা করায় আমার মানসিক স্ত্রীকে দিয়ে। সবুজ মেম্বার লিখিত বক্তব্য আরো বলেন, উক্ত নিউজ পোর্টাল জনতার কন্ঠে আমার বিরুদ্ধে আরো অনেক গুলো মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রমোদিত।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET