৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয়বার সফরসঙ্গী হলেন চৌদ্দগ্রামের সাইফুল ইসলাম




প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয়বার সফরসঙ্গী হলেন চৌদ্দগ্রামের সাইফুল ইসলাম

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৮, ১৯:৪৮ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে জাতিসংঘের ৭৩তম সাধারন অধিবেশনে যোগ দিতে টানা দ্বিতীয়বার আমেরিকা গেলেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতিসন্তান সাইফুল ইসলাম। তাঁর বাড়ি উপজেলার গুণবতী ইউনিয়নের চাপালিয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম হাজী মকবুল হোসেন ও হাজী রহিমা বেগমের কণিষ্ঠ সন্তান। তিনি ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জিয়া হলের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, সাইফুল ইসলাম ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ছাত্রলীগের রাজনীতিতে নিজেকে প্রমান করেন। ২০০৬-১০ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি কর্মীদের আস্থা অর্জন করেন। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। এরপর আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক হিসেবেও স্থান করে নেন। বর্তমানে আ’লীগের জাতীয় কমিটি ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পাদক মন্ত্রণালয়ের অধিনস্থ জালালাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন। এ দায়িত্বের অংশ হিসেবে তিনি ইউরোপের জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড সফর করেন। কর্মজীবনে তিনি একজন সফল ব্যবসায়ী। এল্যুরিং ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিজিএমই-এর একজন সদস্য। এছাড়া তিনি নানা ধরনের সামাজিক গঠনমুলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। কুমিল্লা ক্লাব, চট্টগ্রামের খুলশী ক্লাব ও চৌদ্দগ্রাম ডায়াবেটিক সমিতির সদস্য। ইতোমধ্যে তিনি এলাকায় একজন সাদামনের মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। নানাবিদ সীমাবদ্ধতার মধ্য দিয়েও রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্টজন হিসেবে তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তিনি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসাসহ এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই একনিষ্ঠ কর্মদ্দিপনার মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের মত এবারও তিনি জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গত ২২ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা ত্যাগ করেন। অধিবেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেশে ফিরবেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET