, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে জমিতে ধান রোপনের সময় বজ্রপাতে নিহত এক, আহত দুই




ফুলবাড়ীতে জমিতে ধান রোপনের সময় বজ্রপাতে নিহত এক, আহত দুই

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২৩, ১৯:১১ | 893 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ফসলি জমিতে আমন ধানের চারা লাগানোর সময় বজ্রপাতে বিধান চন্দ্র(২৯) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় গোবিন্দ চন্দ্র সরকার (৪৫) ও উৎপল মালি (২৮) নামে আরও দুই কৃষক আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই এলাকার গাইবান্ধা পাড়ায় জমিতে ধানের চারা লাগানোর সময় এ ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক।
নিহত বিধান চন্দ্র উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষিপুর গ্রামের পবিত্র চন্দের ছেলে। আহত উৎপল মালি একই এলাকার মৃত শচিন চন্দ্রের ছেলে এবং গোবিন্দ চন্দ্র সরকার, কৃষ্ণ লাল এর ছেলে ।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার লক্ষিপুর গাইবান্ধা পাড়া এলাকায় বৃষ্টিতে ভিজে জমিতে ধানের চারা রোপন করছিলেন ওই তিন কৃষক। এসময় সেখানে বজ্রপাত হলে তারা জমিতে লুটিয়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিধান চন্দ্র কে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় আহত গোবিন্দ চন্দ্র সরকার (৪৫) এবং উৎপল মালি (২৮) নামে আরও দুই কৃষককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মাঠে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল,উপজেলা সহকারি কমিশনার ভূমি জাফর আরিফ চৌধুরী সহ ঘটনাস্থল পরিদর্শন করে, নিহতের পরিবার কে ২৫ হাজার টাকা সরকারী অনুদান প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে, নিহতের শতকারের জন্য পরিবারের হাতে সরকারী অনুদানের ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET