, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগীর হাসপাতালে ভর্তি




ফুলবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগীর হাসপাতালে ভর্তি

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২২ ২০২৩, ২২:০৩ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সোহেল রানা (২৪) নামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আক্রান্ত যুবক পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের শাহগ্রাম এর মোস্তফা মুন্সির ছেলে এবং বড়পুকুরিয়া কয়লা খনি’র ব্যবস্থাপনা পরিচলকের গাড়ী চালক।
জানাগেছে, ডেঙ্গু আক্রান্ত যুবক সোহেল রানা চাকুরীর সুবাদে ৭/৮ মাস ধরে ঢাকায় অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ১৮ জুলাই মঙ্গলবার ছুটিতে সে বাড়ীতে আসে। পরেরদিন বুধবার (১৯ জুলাই) দুপুরে জ্বরে আক্রান্ত হলে শুক্রবার (২১ জুলাই) ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। এসময় তার রক্ত পরীক্ষা করা হলে রিপোর্টে ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ওই রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ তৌহিদুজ্জামান জানান, প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ জন ডেঙ্গু পরীক্ষা করছেন। এ পর্যন্ত ৪ জন ডেঙ্গু পজেটিভ পাওয়া গেছে। তবে এ পর্যন্ত কতগুলো পরীক্ষা হয়েছে তার সঠিক হিসেব তিনি দিতে পারেননি।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিলুর রহমান জানান, আক্রান্ত রোগীকে পৃথকভাবে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানের তার অবস্থা অনেকটাই ভাল । তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যার একটি আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। এর আগেও তিন জন রোগী পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে দুটি বাহিরের উপজেলার এবং একজন ফুলবাড়ী উপজেলার। তবে ওই তিনজন আক্রান্ত ব্যক্তি বাড়ীতে থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন রোগী ভর্তি হয়েছে,তাকে পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারো জ্বর হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া এবং ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET