, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ২১:৩৯ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনের ইফতি ফ্লাওয়ার মিল ফ্যাক্টরিতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় ফ্যাক্টরির ট্রান্সফরমারের তাঁর কেটে তেল বের করে নেওয়াসহ অফিস কক্ষের মালামাল চুরি ও গুরুত্বপূর্ণ কাগজ পত্রাদি চুরির খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভিমলপুর মোড় এলাকার ইফতি ফ্লাওয়ায় মিলের নিরাপত্তা কর্মীদের বেঁেধ রেখে এই দূধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে বলে জানান ইফতি ফ্লাওয়ার মিলের স্বত্তাধিকারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন।
এ ব্যাপারে তিনি জানান, এটি শুধুমাত্র চুরি নয়,এটি একটি পরিকল্পিত ঘটনা,কারণ চোর কখনও কাগজ পত্র নিয়ে যাবেনা। এখানে চোর অনেক মূল্যবান জিনিস রেখে শুধুমাত্র মিলের তাঁর,ট্রান্সফরমার এবং গুরুত্বপূর্ণ কাগজ পত্র নিয়ে গেছে। তাই এটি পরিকলিপত চুরি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে রহস্য বেরিয়ে আসবে বলে আশ^স্ত করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET