, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা উদ্বোধন




ফুলবাড়ীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২৩, ২৩:৩০ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ‘শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে ও শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাফর আরিফ চৌধুরী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমূখ। এসময় খেলায় অংশগ্রহণকারী উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭৪ সালে দেশে সর্বশেষ এমন বৃহত্তর পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । দীর্ঘ প্রায় ৪৮ বছর পরে আবারো তৃণমূল পর্যায়ে গত নভেম্বর ২০২২-এ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর পুনরায় এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET