, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২১, ১৬:৩৯ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভুমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ মার্চ ) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত¦রে টিম লিডার মোঃ সাদেকুল ইসলাম এর পরিচালনায় এই মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটারগণ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নিরু ছামছুন্নাহার,প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূইয়া,কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা মোঃ হাসানুল মোবিন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাষ্টার সোহেল রানা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী,ফাযার সার্ভিস কর্মিরা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET