, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত




ফুলবাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২১, ১৮:৩৪ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী কর্মকর্তাদের অংশগ্রহনে তথ্য অধিকার আইন ২০০৯ এর ব্যবহার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬নভেম্বর) বাংলাদেশ (রিইব) এর আয়োজনে উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ইনডোমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি)’র সহযোগিতায় তথ্য অধিকার আইনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ব্যবহার বিষয়ক আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন। কর্মশালায় তথ্য অধিকার আইনের সামগ্রিক পটভূমি তুলে ধরে স্বগত বক্তব্য রাখেন রিইব এর সহকারী পরিচালক সুপ্রিম কোর্টের আইনজীবি রুহি নাজ।
আরটিআই টিম এর সদস্য সঞ্জিত প্রসাদ গুপ্ত’র সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান,বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার,ভেটেনারী সার্জন মোঃ নিয়ামত আলী, শিক্ষা র্কমর্কতা মোছাঃ হাছিনা ভূইয়া,সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান,ফুলবাড়ী আরটিআই টিম এর সভাপতি সহকারী অধ্যাপক এসএম আব্দুল্লাহ আখতারুজ্জামান, রিইব এর আঞ্চলিক সম্বনয়কারী মোঃ মতিউর রহমান প্রমুখ।
কর্মশালায় তথ্য অধিকার আইনের কর্তৃপক্ষের দায়িত্ব ও করনীয় এবং তথ্য আবেদনের জন্য আবেদনকারীর ভূমিকা ও করণীয়, তথ্য প্রদানকারীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এসময় দিনাজপুর,ফুলবাড়ী এবং নবাবগঞ্জের আরটিআই টিম এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET