, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠিত




ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২২, ১৯:২১ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে
গতকাল সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ
অনুষ্ঠিত হয়েছে।
শহর-গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে
স্থানীয় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই সৃজনশীল মেধা
অন্বেষণ প্রতিযোগিতা। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ
ও মাদ্রাসার ৮০ জন শিক্ষার্থী পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময়
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মÐলসহ বিচারক মÐলী হিসেবে
উপস্থিত ছিলেন পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল কিবরিয়া,
খোলাহাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস, পার্বতীপুর আদর্শ
ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুশীল চন্দ্র সরকার, পার্বতীপুর ডিগ্রি কলেজের
প্রভাষক সিমন আফরোজা বেগম, বেলাইচন্ডি হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক
মকসেদুল ইসলাম প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি
‘ক’ গ্রæপ, নবম থেকে দশম শ্রেণি ‘খ’ গ্রæপ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণি
‘গ’ গ্রæপ। এই তিনটি গ্রæপ ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত, ক¤িপউটার এবং
বাংলাদেশ ও স্টাডিজ এই পাঁচ ক্যাটাগরিতে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয়েছে। এই তিনটি গ্রæপের মধ্যে উপজেলায় শ্রেষ্ঠ স্থান অধিকারী মোট ১৩ জনকে জেলা
পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে। এরমধ্যে একজন বিশেষ
চাহিদা স¤পন্ন শিক্ষার্থী রয়েছেন। এ সময় অংশগ্রহণকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET