, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত




ফুলবাড়ীতে মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২০, ২১:১৬ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানব-পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর সভাপতিত্বে উপজেলা হলরুমে মানব পাচার প্রতিরোধ বিষয়ক এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কার্ণিজ আফরোজ,বেতীদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা প্রমূখ।
ফুলবাড়ী উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভায় এনজিও কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ফুলবাড়ী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET