, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে মুজিববর্ষ উদ্যাপন ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে করণীয় শীর্ষক মতবিনিময় সভা




ফুলবাড়ীতে মুজিববর্ষ উদ্যাপন ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৯:২৯ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি ও আইসিটি (কম্পিউটার শিক্ষা) বিষয়ের শিক্ষকদের নিয়ে মুজিববর্ষ উদ্যাপন ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ফেব্রুয়ারী বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান ও বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান,পুকুরী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ,সুজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার ।
বক্তারা মুজিববর্ষ উৎযাপনের লক্ষ্যে মুজিবের জীবনী শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রধানদের অনুরোধ জানান। শিক্ষকদের উদ্দেশ্যে জেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষার্থীদের স্কুল-কলেজমুখী করতে শিক্ষকদের যথা সময়ে প্রতিষ্ঠানে উপস্থিতি,স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে জাতীয় পতাকা সঠিকভাবে সঠিক সময়ে উত্তোলন জাতীয় সংগীত শুদ্ধভাবে গাওয়া,খোলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জরুরী। তাই মুজিববর্ষে সকল শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।
এসময় প্রশ্নোত্তর পর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান এর কাছে শিক্ষকরা তাদের এমপিও,পদোন্নতি,টাইম স্কেলসহ নানা বিষয়ে শিক্ষা অফিসগুলোর অনিয়ম-হয়রাণীর অভিযোগ তুলে ধরেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET