, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ফুলবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ॥




ফুলবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২৩, ২৩:২১ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট,ভলিবল,দৌড়,চাকতি নিক্ষেপ,দীর্ঘলম্ফসহ ৪৮টি ইভেন্টে অংশগ্রহন করে যা চারদিন ব্যাপি চলে।
বৃহস্পতিবার (১১জানুয়ারী ) বিকেলে সুজাপুর মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি খেলা শেষে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হতে সনদ ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল,সুজাপুর মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী,উপজেলা একাডেমি সুপারভাইজার মো.শফিকুল ইসলাম, সিদ্দিশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET