, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে সাব-রেজিষ্টার কর্তৃক দলিল লেখককে দেয়া সাসপেন্ড আদেশ স্থগিত




ফুলবাড়ীতে সাব-রেজিষ্টার কর্তৃক দলিল লেখককে দেয়া সাসপেন্ড আদেশ স্থগিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২২, ১৭:১৮ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিষ্টারের দেয়া সাসপেন্ড আদেশ স্থগীত করে দলিল লেখকের সনদ ফিরে দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দিনাজপুর সহকারী জজ আদালত এ আদেশ দেন।
জানাগেছে ফুলবাড়ী সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করায় ,সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল গত ২৬ সেপ্টেম্বর ফুলবাড়ী সাব রেজিষ্টার অফিসের তিন জন দলিল লেখককে করেন। তারা হলেন,সামসুল হক মন্ডল, মনসুর আলী মন্ডল ও মোস্তাহারুল ইসলাম রিপন । সাব রেজিষ্টারের এই আদেশকে চ্যালেঞ্জ করে গত ১৬ নভেম্বর দিনাজপুর সহকারী জজ আদালতে আপিল করেন, দলিল লেখক মনসুর আলী মন্ডল। গত এক ডিসেম্বর আপিলের শুনানী শেষে সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ স্থগিত করে দলিল লেখার আদেশ দেন আদালত।
দলিল লেখক মনসুর আলী মন্ডলের আইনজীবি এ্যাডভোকেট রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন,সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ আদালত কর্তৃক স্থগিত করায়, দলিল লেখক মনসুর আলী মন্ডলের সাব রেজিষ্টার অফিসে দলিল লেখার কাজ করতে আর কোন বাধা নেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET