২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ফেনী-১ আসনে এবার আ’লীগের প্রার্থীকে নৌকা প্রতীক দিলে জয় নিশ্চিত: ছাগলনাইয়ায় নিজাম হাজারী এমপি  




ফেনী-১ আসনে এবার আ’লীগের প্রার্থীকে নৌকা প্রতীক দিলে জয় নিশ্চিত: ছাগলনাইয়ায় নিজাম হাজারী এমপি  

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৮, ১৬:৩৬ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে জাতীয় শ্রমীক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দলীয় নেতাকর্মীদের খাইয়ে দেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় এমপি নিজাম হাজারী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করে নৌকার জয় নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা এ আসন থেকে আ’লীগের প্রার্থী পাইনি এবার  আ’লীগের প্রার্থীকে নৌকা প্রতীক দিলে আমরা নৌকার জয় নিশ্চিত করব।
এসময় উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনেরর আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার, উপজেলা আ’লীগে যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল জক দিদার, উপজেলা শ্রমীক লীগের সভাপতি জালাল আহম্মদ মিয়াজী, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মেম্বার সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলো। বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET