৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফ্রান্সে অবৈধ সিগারেট বিক্রিতে জরিমানা!

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২০, ২২:০৮ | 1033 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রান্সের প্যারিস সহ বড় বড় শহর গুলোতে ফুটপাতে সিগারেট বিক্রির আড়ালে অবাধে চলে মাদক বিক্রি ।

আর এই মাদকের ভয়াবহতা কমাতে ফ্রান্স সরকার ফুটপাতে সিগারেট ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ।

এই আইন ১ জানুয়ারী ২০২০ থেকে শতভাগ কার্যকর করা হয়েছে । এতে প্যারিসসহ ফ্রান্সের শহর গুলোতে ফুটপাতে সিগাটের ক্রেতা এবং বিক্রেতার সমান জরিমানার বিধান করা হয়েছে । তাতে উভয়কে ১৩৫ ইউরো করে জরিমানা করা হবে

অর্থাৎ ক্রেতা ১৩৫ ইউরো এবং বিক্রেতাও ১৩৫ ইউরো । ফ্রান্স পুলিশকে এই আইন কার্যকর করতে নির্দেশ দেয়া হয়েছে । এতে জরিমানা করার ১৫ দিনের মধ্যে যদি জরিমানার অর্থ পরিশোধ করেন তবে আপনাকে ১৩৫ ইউরো দিতে হবেনা । আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে

দিতে হবে ৯০ ইউরো । আর যদি ৬০ দিনের মধ্যেও জরিমারা অর্থ পরিশোধ না করেন তবে ৬০ দিনের পরে ১৩৫ ইউরোর বদলে আপনাকে জরিমানা দিতে হবে সর্বোচ্চ ৩৭৫ ইউরো ।

ফ্রান্সের প্যারিসের বিভিন্ন মেট্রো ও রেল স্টেশনের পাশা পাশি বিভিন্ন ট্যুরিস্ট স্পট গুলোর ফুটপাতে অবাধে সিগারেট বিক্রি হয় ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET