, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ায় নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের এলাকাবাসীর সংবর্ধনা




বগুড়ায় নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের এলাকাবাসীর সংবর্ধনা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২১, ১৫:৩৭ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের ছিলিমপুর মিঞাপাড়ায় নবনির্বাচিত কাউন্সিলর এম আর ইসলাম রফিক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার শিরিনকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের ১৪ নং ওয়ার্ডের ছিলিমপুর এলাকায় বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম লেবুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত কাউন্সিলর এম আর ইসলাম রফিক বলেন আপনাদের ভালবাসায় আমি এই এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আপনাদেরকে সঙ্গে নিয়ে সকল উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করে যেতে চাই। অবহেলিত ১৪নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আধুনিক বাংলাদেশ গড়ার কারীগর জননেত্রী শেখ হাসিনার ভিষণ ২০৪১ বাস্তবায়ন করতে আপনারা সব সময় আমার পাশে থাকবেন। এবং দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওয়ার্ডবাসীর সেবা করে মরে যেতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আব্দুর রশীদ তালুকদার, কামাল মিঞা,মোজাম্মেল হোসেন মোজাম,ফেরদৌস হোসেন,লুৎফর রহমান, আবু মুসা, রাকিব বাবু প্রমূখ।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET