আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল মৌজার ১২৫ দাগের ৬ শতক জমি দখলমুক্ত করা হয়। সকাল ১১ টায় উক্ত জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন সূত্রে জানা যায়, বিশালপুর ইউনিয়নের নায়েরপাড়া গ্রামের নাইশিমুল মৌজার ১২৫ দাগের ৬ শতক খাস জমিতে ব্রজেন্দ্রনাথ সরকার, পিংঃ মৃত গোপাল চন্দ্র সরকার অবৈধভাবে ইটের প্রাচীর নির্মাণ করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন এবং অবৈধভাবে নির্মিত প্রাচীর ভেঙে দেন। অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
Please follow and like us:









