, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ




বগুড়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২১, ১৫:৪২ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের চারটি নির্বাচনী কার্যালয় (ক্যাম্প) ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বিরুদ্ধে।
এছাড়াও ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয় বন্ধ করতে হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চারটি ওয়ার্ডের ভাঙচুর করা বিএনপির নির্বাচনী কার্যালয় হলো- সান্তাহার পৌরসভার বশীপুর, তারাপুর, পোঁওতা ও হাউজিং কলোনীর কার্যালয়।
এ বিষয়ে রোববার (১০জানুয়ারী) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু। এর আগে শনিবার কার্যালয়গুলো ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে, সান্তাহার পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার জন্য ধানের শীষের পোস্টার টাঙানো ও প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী অফিস করা হয়। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুর নির্দেশে ৩৫ থেকে ৪০ জনের একটি গ্রুপ ৪টি ওয়ার্ডের নির্বাচনী অফিস ভাঙচুর করেন। একই সঙ্গে অফিস বন্ধের হুমকিও দেন তারা।
ভাঙচুর শেষে চলে যাওয়ায় সময় হামলাকারীরা বলেন, নৌকা প্রতীকের অফিস পুড়ে ফেলে ধানের শীষের সকল নেতাকর্মীদের নামে মামলাও দেয়া হবে।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুর বা কাউকে মামলা দেয়ার হুমকি দেয়া হয়নি।’
বিএনপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সুষ্ঠু নির্বাচন যেন না হয় এজন্য শুরু থেকেই প্রতিপক্ষ নৌকার প্রার্থী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে পহেলা জানুয়ারী অফিস ভাঙচুরের ঘটনায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, ‘অভিযোগটি জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET