, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের জন্য কাজ ক‌রছেন-এম‌পি হাবিবে মিল্লাত




জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের জন্য কাজ ক‌রছেন-এম‌পি হাবিবে মিল্লাত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২৩, ১৩:০৯ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত তার কন‌্যা জননেত্রী শেখ হাসিনা সারা জীবন দুঃখী মানুষের জন্য কাজ করে যা‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন,সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ)-২ আস‌নের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ সামনে বৈদ্য-দোগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নারীর ক্ষমতায়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তি‌নি এ কথা ব‌লেন।

উক্ত অনুষ্ঠান‌টি কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের আয়োজনে-

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক একরাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম, কামারখন্দ উপজেলা পরিষদের, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শেখ, ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন, কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপজেলা কর্মকর্তা মোসাঃ সেলিনা পারভীন।

এ সময়ে ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খান, যুগ্ন-সাধারণ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোঃ রাজিব খান, ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী মোহাম, সোহাগ মন্ডল , ইয়াকুব আলী, ইসমাইল হোসেন, আব্দুস সাত্তার, আদম আলী, মনিরুল ইসলাম মনি, আব্দুল্লাহ আল মারুফ, মহসীন হোসেন সহ সুবিধা ভোগী নারীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET